হোম > শিক্ষা

শিক্ষক নয়নকে অপসারণের দাবিতে মনিপুর স্কুলে বিক্ষোভ

যৌন হয়রানিতে অভিযুক্ত

স্টাফ রিপোর্টার

‘দুশ্চরিত্র ও শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির’ অভিযোগে অভিযুক্ত মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে শিক্ষক পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।

রোববার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুরে ৬০ ফিট রোডে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালক শাখায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের গণসাক্ষর ও পরে শাখা প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে অভিভাবকদের পক্ষে স্বাক্ষর করে ডা. মঈন উদ্দিন।

জানা গেছে, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গত বছরের ১১ নভেম্বর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে শোকজ ও বাধ্যতামুলক ছুটিতে পাঠিয়েছিল স্কুল কমিটি। তবে সম্প্রতি তিনি আবার যোগদান করায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়। অবিলম্বে তাকে স্থায়ীভাবে বহিস্কারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবারও এই বিক্ষোভ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে