হোম > শিক্ষা

শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: ড. আমানুল্লাহ

স্টাফ রিপোর্টার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও চাকরির বাজারে বাড়তে থাকা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি-ডিআইআইটিতে আয়োজিত “Evaluating National University's ICT Curricula for Employment Opportunities and Leveraging Digital Platform to Connect Graduates with the ICT Industry” শীর্ষক কর্মশালা উদ্বোধন-কালে তিনি একথা জানান।

প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর ৭/৮ লাখ গ্র্যাজুয়েট বের হলেও চাকরির বাজারে বেশিরভাগই টিকতে পারে না। কারণ তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতার অভাব। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে।

তিনি বলেন, এটুআই এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় আইসিটি বিষয়ের কারিকুলাম ও এর ম্যানুয়াল প্রস্তুত করা হচ্ছে। নতুন এ কারিকুলাম যেন দেশ-বিদেশের আইসিটি খাতের চাহিদা পূরণ করতে পারে, সেজন্য আইসিটি ইন্ডাস্ট্রিজের সাথে জড়িতদের পরামর্শ চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রফেসর আমানুল্লাহ বলেন, আইসিটি খাতে সংশ্লিষ্টদের পরামর্শ ও চাহিদা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা দিতে চায়, যাতে গ্র্যাজুয়েট হওয়ার পর তারা দ্রুত চাকরি পায় অথবা নিজেরা উদ্যোক্তা হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে জনগণের প্রতিষ্ঠান উল্লেখ করে বিশ্ববিদ্যালয় গৃহীত উদ্যোগ বাস্তবায়নে প্রফেসর আমানুল্লাহ আইসিটি খাত সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন। সরকারের এটুআই প্রকল্পের সহায়তায় এ কর্মশালা আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়