হোম > শিক্ষা

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ। এছাড়া হল শিক্ষার্থী সংসদে ভোট পড়েছে ৭৭ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন প্রধান কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি আরো বলেন, আমরা এখনো ব্যালট বাক্স খুলিনি। তাই গণনা শেষে পারফেক্টলি বলা যাবে। তবে এটা একটা সম্ভাব্য পার্সেন্টেজ জানালাম।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এবার জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল। এ ছাড়া, একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

স্বীকারোক্তির ৯ মাস পরও বিচার শুরু হয়নি সুমাইয়া হত্যা মামলার

স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি নির্বাচন দাবি অভিভাবক ফোরামের

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার ও পানি বিতরণ

নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সোমবার শুরু

খুবিতে এআই-বিষয়ক অনলাইন কর্মশালা

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয়: আবেগঘন স্ট্যাটাস ছাত্রদল নেতার

উপাচার্যকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান উদ্দিন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর