হোম > শিক্ষা

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার বিএনপিপন্থি শিক্ষকদের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

প্রশাসনের আশ্বাসে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।

বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দুপুরে প্রশাসনের আশ্বাসে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন রাবির কর্মকর্তা ও কর্মচারীরা।

অফিসার সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চার দিন ধরে চলা শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

গত রোববার পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সঙ্গে গত শনিবারের শিক্ষক লাঞ্ছনার অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তবে কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে