হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া, শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

জোহরের নামাজের পর মসজিদুল জামিআ’য় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জুলাই শহিদ দিবস আমাদের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের সংগ্রামে আত্মত্যাগকারীদের কথা স্মরণ করিয়ে দেয়। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানে বদলে যাচ্ছে দ.এশিয়ার নিরাপত্তার মানচিত্র

নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত

র‌্যাবের জন্ম বিএনপির হাতে: ডা. শফিকুর রহমান

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

রুমিনের অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে আমি রাজি না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারাগঞ্জে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

টাকা পরিশোধের সময় জানা যাবে পূর্ণ রায় প্রকাশের পর

ফররুখ আহমদ, ৭ নভেম্বর, ২৮ অক্টোবর ও শহীদ আবরার ফাহাদকে নিয়ে প্রকাশনা

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ