হোম > শিক্ষা > ক্যাম্পাস

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ছাত্রদলকে মাঠে এসে লড়াই করার আহ্বান জানিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আলটিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আম্মার।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রদলের ভাইয়েরা, আমি আপনাদের ওপর বিশ্বাস রাখতে চাই যে আপনারা ভয় পাচ্ছেন না। আপনারা শিক্ষার্থীদের ওপর ভরসা রাখেন। আপনারা এবার একটি পদে বিজয়ী হয়েছেন। এমনও হতে পারে, আগামীতে পাঁচটি পদে বিজয়ী হবেন। এমনকি পুরো প্যানেলও জিততে পারেন। এক্ষুনি হাল ছেড়ে দিলে তো হবে না। মেঘ দেখে ভয় পেলে বৃষ্টি এলে তো আর কিছুই করতে পারবেন না। নন্দলাল না হয়ে আপনারা আসেন, মাঠে আসেন, আমরা লড়াই করি।’

ছাত্রদলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আম্মার বলেন, ‘আপনারা তো বলেন, আপনারাও রাকসু চান। তাহলে ওপেন ফিল্ডে আসেন এবং প্রকাশ্যে বলুন, আপনারা রাকসু নির্বাচন চান। নির্বাচনে জিএস পছন্দ হয়নি, ভিপিকে পছন্দ হয়নি কিংবা ভিপির কর্মকাণ্ড নিয়ে আপত্তি রয়েছে—এসব অভিযোগ থাকতে পারে। ১৭তম রাকসু ঠিকমতো কার্যকর হয়নি, এমন অভিযোগও থাকতে পারে। কিন্তু এসবের সমাধান করতে হলে আপনারা নির্বাচনে আসুন এবং অংশগ্রহণ করুন।’

তিনি আরো বলেন, আমি সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে আহ্বান জানাই, আপনারা রাকসু নির্বাচনের প্রশ্নে দল-মত ও মতাদর্শনির্বিশেষে ঐক্যবদ্ধ হন এবং নির্বাচন আদায় করেন। এই রাকসু নির্বাচন সালাহউদ্দিন আম্মারের নয়, শিহাবের নয়, জান্নাতুল ফেরদৌসির নয়, আবিদদের নয়, এমনকি সাংবাদিকদেরও নয়। রাকসু নির্বাচন সবার।

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ