হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা র‍্যালিকে কেন্দ্র করে মুখোমুখি হয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠন দুটি।

বুধবার অনুষ্ঠানের প্যান্ডেলের দিকে ছাত্রশিবিরের শুভেচ্ছা র‍্যালি এগিয়ে গেলে তাতে বাধা দেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। পরে শিবিরের নেতাকর্মীরা র‍্যালি নিয়ে সামনে এগিয়ে যেতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘তারা মিছিল নিয়ে এসে ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ভাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনসহ পাঁচ-ছয়জনের ওপর ধাক্কাধাক্কি ও হামলা করেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমরা সেখানে যাই। আমাদের আগে থেকে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু আমাদের কোনো সহযোদ্ধার ওপর আঘাত এলে আমরা তা দেখে চুপ থাকতে পারি না।’

অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘জিরো পয়েন্ট থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত আমাদের র‍্যালি ছিল। র‍্যালি নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশের সময় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ব্যানার ধরে আমাদের যেতে বাধা দেন। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খলা শুরু হয়। ব্যানার টানাটানির ঘটনায় আমাদের বেশ কয়েকজন ভাই আহত হয়েছেন।’

আহতদের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব আমার দেশকে বলেন, ‘দুইজন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের হাতে ও পায়ে সামান্য আঘাত রয়েছে।’

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

জবির সেই পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

রাকসু নির্বাচনের দাবিতে আম্মারের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে অবস্থান

বেরোবিতে হলের দরজা বন্ধ করে দুই কর্মচারীকে মারধর ছাত্রদল নেতার

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের

১৯৯৬ সালের গঙ্গা চুক্তি ছিল একটি ‘ফাঁকিবাজির চুক্তি’: রিজভী