হোম > শিক্ষা > ক্যাম্পাস

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

প্রতিনিধি, পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ভিসি হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে বরণ করে নেন সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা।

যোগদান শেষে নবনিযুক্ত ভিসি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সেখানে বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। সকাল সাড়ে ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিপ্রবির ইউট্যাব সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মামুন অর রশিদের সভাপতিত্বে, ড. এবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড.এস এম হেমায়েত জাহান।

শিক্ষকদের উদ্দেশ্য ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আপনাদের শিক্ষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার পরিকল্পনা ব্যর্থ হবে। আমি শুধু আপনাদের ভাইস চ্যান্সেলরই না। আমি প্রথমে একজন গবেষক, একজন শিক্ষক তারপর এখানে সরকার আমাকে ভিসি হিসেবে দিয়েছেন। স্বৈরাচারকে ঠেকাতে হবে এবং সবাই মিলে সফলতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি বলেন, আমি এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অনেকগুলো পরিকল্পনা আছে। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও আমার স্বপ্ন অনেক বড়। আমি নতুন কিছু নিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। এই বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদর্শ বিদ্যাপীঠ। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

উপাচার্য আরো বলেন, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাসহ সকলের সহযোগিতায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশের প্রেক্ষিতে নতুনভাবে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। সবাইকে আন্তরিকভাবে দেশের জন্য দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতা স্বার্থক করতে কাজ করতে হবে। সবাইকে সহনশীল হয়ে, ত্যাগ স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে।

তিনি অতীতে এ বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট বিভিন্ন অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করবেন বলে জানান। জোহর নামাজের পর তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষরোপণ করেন।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী-সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়।

জেডএম

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, সহকারী শিক্ষক হলেন নিলা

মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি বাড়বে কাল থেকে

ইফার হালাল সনদ শাখার কর্মকর্তা আবু ছালেহকে স্ট্যান্ড রিলিজ

বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানের অপসারণ দাবিতে কার্যালয়ে তালা

জুলাই আন্দোলনের মামলায় আ.লীগ সভাপতি অমল কান্তি কারাগারে

বৃহস্পতির উপগ্রহ ইউরোপার নিচে পৃথিবীর সব মহাসাগরের দ্বিগুণ পানি

সখীপুরে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদাবাজি মামলায় বাচ্চু গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি: ভারপ্রাপ্ত স্পিকারের সাক্ষাৎ চাইবে কমিশন

চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করে জিয়াউল