হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাতেই বন্ধ হচ্ছে জাবির সকল গেট, গাড়ি চলাচলে বিধি–নিষেধ

জাকসু নির্বাচন

জাবি প্রতিনিধি

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে মীর মশরারফ হোসেন হল গেইট এবং প্রান্তিক গেইট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সকল গেইট আজ (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে নির্বাচন কমিশন এই তথ্য জানায়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন সংলগ্ন দোকান, নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেইটের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও গেইটের সকল দোকান এবং প্রধান গেইট সংলগ্ন সকল দোকান আগামীকাল ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

সকল হলের অভ্যন্তরে ক্যান্টিন ও দোকান খোলা রাখা এবং পর্যাপ্ত খাবার মজুদ রাখার জন্য বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬ টা হতে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ব্যতীত সকল প্রকার মোটর সাইকেল চলাচল নিষেধ করা হয়েছে।

এই সময়ে শুধু মাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। আগামীকাল (১১ সেপ্টেম্বর ২০২৫) সকল স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবশে করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে সকলে সহায়তা করার জন্য আহ্বান জানায় প্রশাসন।

বিএনপিপন্থি কোশাধ্যক্ষকে ‘ল্যাংটা সোলেমান’ বললেন কুবি ছাত্রদল নেতা

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও, দ্রুত বিচার দাবি

হেলমেট পরে ক্লাসে জবির দুই শিক্ষার্থী, নেপথ্যে কী

অসচ্ছল শিক্ষার্থীকে ভর্তির অর্থ উপহার দিলেন ছাত্রদল নেতা

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ

ভাড়া জটিলতা, লোকসান ও যান্ত্রিক ত্রুটিতে ৪ মাসেই বন্ধ রাবির ই-কার সেবা

জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

ক্যান্টিনে বসা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীকে মারধর