হোম > শিক্ষা > ক্যাম্পাস

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রতিনিধি, জবি

রাজধানীর পুরান ঢাকায় ‘সুস্থ মানুষ, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি এবিএম পারভেজ রেজার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত পোগোজ অ্যান্ড ল্যাবরেটরি স্কুলের গেট এবং শাঁখারীবাজার মোড় জুড়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে সাধারণ চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, চোখের পরীক্ষা, দাঁতের চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে আসা রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

মেডিকেল ক্যাম্প স্থাপনের বিষয়ে জানতে চাইলে এবিএম পারভেজ রেজা বলেন, ‘‘পুরান ঢাকার শাঁখারীবাজার ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং এই জায়গাটি অত্যন্ত জনবহুল এলাকা। যারা এই এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ আছেন, তাদের জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। আমরা আশা করি, এই এলাকার প্রত্যেক মা-বোন এই সুবিধাগুলো নেবেন।’’

তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। সেক্ষেত্রে অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’’

মেডিকেল ক্যাম্পে ৩৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি