হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির প্রধান ফটকে ছাত্রদল সভাপতি রাকিবের নেতৃত্বে নেতাকর্মীদের অবস্থান

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন।

বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নেতাকর্মীদের নিয়ে এই অবস্থান নিতে দেখা যায়।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলছে। ফলাফল ঘোষণা উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ছাত্রদল সভাপতি রাকিব বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলেন, “আমরা জকসু নির্বাচনের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফলাফল ঘোষণার হওয়ার পর আমরা বিজয় মিছিল নিয়ে ফিরে যাব।”

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

ঢাকা কলেজে শিবিরের ‘ঈদ-ই-ইখওয়ান’ মধ্যাহ্নভোজ