হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাউবি শিক্ষক ফোরামের সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬–২০২৭ থেকে ২০২৭–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আবু তালেব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক আমিরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. জাকির হোসেন তালুকদার সহযোগী অধ্যাপক; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান; দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. এ কে এম আশরাফুল আলম; সাংগঠনিক সম্পাদক ড. মো. মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক; গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক সাকিবা ফেরদৌসী, সহযোগী অধ্যাপক।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রাফসান মাহমুদ; ড. মোহাম্মদ আব্দুস সোবাহান, সহযোগী অধ্যাপক; মো. সাব্বির হোসেন, সহকারী অধ্যাপক; মো. মোরছালিনুর রশিদ, প্রভাষক; মো. আনিসুর রহমান, প্রভাষক এবং মোছা. জারিন তাসনীম মুনিফা, প্রভাষক।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, গবেষণামুখী ও সহমর্মিতাপূর্ণ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা সংরক্ষণ, গবেষণা কার্যক্রম গতিশীল করা এবং সামগ্রিক একাডেমিক উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নির্বাচিত হওয়ায় নেতারা শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বাউবিকে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও মানবিক বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে সব শিক্ষককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা

তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোক

মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার