হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক হলেন আমার দেশের তাওহীদ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক মনোনীত হয়েছেন আমার দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম তাওহীদ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

পুরস্কার প্রদানকালে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম বলেন, ‘আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। সকল দল মতের ঊর্ধ্বে উঠে সত্য প্রচার করতে হবে। পুরস্কার হলো কাজের স্বীকৃতির মতো। আপনারা যারা পুরস্কার পেয়েছেন তারা সামনের দিনে আরো উদ্যমের সাথে সাংবাদিকতা করে যাবেন বলে আশা করছি।’

বার্ষিক সাধারণ সভায় সারা বছরের কার্যাবলি তুলে ধরা হয় ও নবীন সদস্যদের উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল