হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা

বরিশাল অফিস

বরিশালের সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, ২০০২ সালে সর্বশেষ বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়। ওই সময় চারদলীয় জোট সমর্থিত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ জয়লাভ করে। এর পর গত ২৩ বছরে কোনো নির্বাচন হয়নি। সম্প্রতি নতুন করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে।

কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মিছিল শেষে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে কলেজ প্রশাসন আন্তরিক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি