হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবি মেডিকেল সেন্টারে ইবনে সিনা ট্রাস্টের চেয়ার প্রদান

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীদের জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বসার চেয়ার প্রদান করা হয়েছে। এর আওতায় তিন আসনবিশিষ্ট ১৩ সেট চেয়ার প্রদান করা হয়, যাতে একসঙ্গে ৩৯ শিক্ষার্থী বসতে পারবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে মেডিকেল সেন্টারে এসব চেয়ার হস্তান্তর করে ইবনে সিনা ট্রাস্টের একটি প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রতিদিন অনেক শিক্ষার্থী সেবা নিতে আসে। তাদের বসার জায়গার সংকট ছিল। এখন তারা আরামে বসতে পারবে। আমরা ইবনে সিনা ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ইবনে সিনা রাজশাহী শাখার ইনচার্জ সায়েদুর রহমান সাঈদ বলেন, ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে আমরা অনেক করপোরেট কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বসার সুবিধার্থে ৩৯টি চেয়ার প্রদান করা হয়।

তিনি আরো বলেন, রাবি শিক্ষার্থীদের চিকিৎসায় যেকোনো সহায়তা দরকার হলে ইবনে সিনা ট্রাস্ট তা করবে।

এ সময় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে বিভিন্ন জিনিসের সংকট রয়েছে। তার মধ্যে বসার চেয়ার সংকট অন্যতম। ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ডিগ্রি চালুর লক্ষ্যে বাকৃবিতে পরামর্শ সভা

জৈব বালাইনাশক গবেষণায় বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

দুই মাসেও চালু হয়নি ঢাকা কলেজ মসজিদের এসি, ভোগান্তিতে মুসল্লিরা

রিজেন্ট বোর্ড সদস্যের সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুনিয়রকে হল ছাড়ার হুমকি ইবি বৈষম্যবিরোধী নেতার

নোবিপ্রবির ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু