হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ‘শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহিদ আবু সাঈদকে “জাতীয় বীর” হিসেবে উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের আত্মত্যাগ এবং জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং তা চিরস্মরণীয় করে রাখতে হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। এছাড়া চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণাধীন চারটি নতুন আবাসিক হলের মধ্যে একটির নাম ‘শহিদ আবু সাঈদ হল’ রাখা হবে বলেও তিনি ঘোষণা দেন।

উপাচার্য আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ মুখোমুখি হয় মার্কেটিং বিভাগের। এবারের আসরে ছেলেদের ২২টি এবং মেয়েদের ৪টি বিভাগ অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশের পাশাপাশি শহিদ আবু সাঈদের স্মৃতিকে সম্মান জানাতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবি

ড্রপআউট হয়েও হলে থাকেন রাবি হল ছাত্রদল সেক্রেটারি নিশাত

আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ইন্তেকাল

সহযোদ্ধাদের চেতনায় চিরজাগরূক শহীদ আবু সাঈদ

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী বহিষ্কার

জাতীয় বিতর্কে ফাইনালে বিইউএফটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ

শহীদ আবু সাঈদের স্মৃতি ভোলেননি তার বন্ধু ও সহযোদ্ধারা

বেরোবি শিক্ষার্থীর তৈরি ‘ঘর বাড়ি’ অ্যাপ, সহজেই মিলবে মেস ও বাসার তথ্য

শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ প্রকল্প শুরু হয়নি দুই বছরেও