হোম > শিক্ষা > ক্যাম্পাস

পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধি, পবিপ্রবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠানে ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় এবং সংশ্লিষ্ট উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সর্বোত্তম উপায় হলো বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক উন্নত বাংলাদেশ বিনির্মাণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জুলাই শহীদ হৃদয় তরুয়ার বাবাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নিহত হৃদয় তরুয়ার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

সমাবর্তন ফি কমাতে জবি প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম

চবির শাহজালাল হলে এসি উপহার দিল ছাত্রশিবির

ফেনী ইউনিভার্সিটির নতুন কমিটিতে আ.লীগ নেতাদের শীর্ষ পদ নিয়ে প্রশ্ন

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রাবি প্রশাসন

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল