হোম > শিক্ষা > ক্যাম্পাস

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করায় তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সংগঠনটি আশা প্রকাশ করেছে, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার নতুন পথে অগ্রসর হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে এই নতুন সরকার গঠিত হয়েছে। তাঁদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ভোরের দিকে যাত্রা শুরু করেছে।

সাদা দলের নেতারা আরও বলেন, অতীতের গণতান্ত্রিক সংকট কাটিয়ে এই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে—এমন প্রত্যাশা তাঁদের রয়েছে। জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

দেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, নতুন মন্ত্রিসভা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করবে। এর মাধ্যমে একটি টেকসই ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠবে বলে তাঁরা বিশ্বাস করেন।

শিক্ষা খাত প্রসঙ্গে সাদা দল জানায়, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা তাঁদের অন্যতম প্রধান দাবি।

শিক্ষকদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সরকার অগ্রাধিকার দেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার সবসময় শিক্ষকদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

বিবৃতির শেষাংশে সাদা দল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে। একই সঙ্গে তাঁরা প্রত্যাশা করেন, দেশপ্রেমিক এই সরকার একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সফল হবে।

ঢাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ দিনের স্থগিতাদেশ শেষ হয়নি পাঁচ মাসেও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ঢাবিতে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ-আরাফাত

ফেসবুকে প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার পেলেন চবির ৬ শিক্ষক

ঢাবিতে জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান চায় ছাত্রদল

বিদ্যুৎহীন হলে জেনারেটর, পানি ও খাবার পৌঁছে দিল ডাকসু

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

মালিবাগে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত অন্তত ৩