হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

ইবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

প্রজ্ঞা সর্বজয়া, ইবি

ছবি: আমার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে বিজনেস ফ্যাকাল্টি হয়ে প্রশাসন ভবনে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সাজিদের বন্ধু শিক্ষার্থী ইনসানুল ইমাম বলেন, সাজিদের লাশ উদ্ধারের পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রশাসন আমাদের ছয় দিনের কথা বলেছিল কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখিনি। প্রশাসন এখন পর্যন্ত তদন্ত কমিটিতে ছাত্র প্রতিনিধি যুক্ত করেনি। সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। যদি সামনে প্রশাসনের গড়িমসি দেখতে পাই তাহলে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে।

বক্তব্যে ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাজিদের রহস্যজনক মৃত্যুর তদন্ত ও এর সঠিক বিচার নিয়ে একটা সেকেন্ডের জন্যও যেন গড়িমসি করা না হয়। আমরা আপনাদেরকে দায়িত্বশীল মনে করে এই দায়িত্বটা দিয়েছি, সেটা পালন করুন। এটা আমাদের দাবি’।

এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, সাজিদের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে শিক্ষার্থীরা যে দাবি তুলে ধরেছে তাতে আমরা ছাত্র সংগঠন সম্মতি জানিয়েছি। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।

কাগজবিহীন পরীক্ষার যুগে রাবি, পেপারলেস এক্সাম সিস্টেম চালু

শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সাড়ে পাঁচ বছরের প্রকল্প শেষ হয়নি এক দশকেও

ভুয়া পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের পেনশনের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: ইশরাক

জাবি ছাত্রদলের সদস্য সুমাইয়া সুলতানার পদত্যাগ

ইবির হল ডাইনিংয়ে পরিচ্ছন্নতা সংকট

ইবিতে সনদ-ট্রান্সক্রিপ্ট পেতে দীর্ঘসূত্রতা, শিক্ষার্থীদের ভোগান্তি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা