হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির আবাসিক হলে খাবারে মিলল বেলিফুল নারকেল তেলের ছবিযুক্ত স্টিকার

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহজালাল হলের ডাইনিংয়ে খাবারে বেলিফুল নারকেল তেলের বোতলে ব্যবহৃত এক নারীর ছবিযুক্ত স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার এক পর্যায়ে নিজের প্লেটে এই ছবি পান বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া। পরে তিনি এটি ফেসবুকে পোস্ট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

হৃদয় মিয়া বলেন, আমি মাছের বাটি প্লেটে ঢালতে গিয়ে স্টিকারসদৃশ ডিজাইন করা এক নারী ছবি দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি বলেন, রান্নার জন্য আনা ম্যাজিক মসলায় এটি ছিল। এই বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, বিষয়টি আমি দেখেছি। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সমন্বয়ে বিষয়টি নিয়ে বসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আর তাছাড়া খাবারের মানের উন্নতি না হওয়ায় পুরনো ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরকম যেকোনো কিছুর প্রয়োজন হলে সেই ব্যবস্থাও গ্রহণ করব আমরা।

শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমি ক্যাম্পাসে যাইনি। তাই বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। হল সংসদ থেকেও এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে, এরকম কোনো অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ

জাবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি