হোম > শিক্ষা > ক্যাম্পাস

দৌলতদিয়ায় বাসডুবিতে মা-ভাগ্নিসহ জাবি শিক্ষার্থী নিহত

প্রতিনিধি, জাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘোটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসডুবির ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র আহনাফ রাইয়ান তার মা ও সঙ্গে থাকা বোনের মেয়ে নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহত হয়েছেন তার বোন ডা. নুসরাত জাহান খান সাবা।

গতকাল বুধবার বিকেলে দৌলতদিয়ায় ফেরিতে বাস উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে রাইয়ানের বোনকে আহত অবস্থায় ও মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে দীর্ঘ ১০ ঘণ্টা নিখোঁজ ছিলেন রাইয়ান ও তার ভাগ্নি। পরবর্তীতে আজ বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তার লাশ শনাক্ত করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আহনাফ রাইয়ান রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাবি রাজবাড়ী ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি ছিলেন।

এদিকে রাইয়ানের জানাজা বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।

গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে মুহূর্তে পানিতে তলিয়ে যায়।

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা