হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

জাবি প্রতিনিধি

জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ নানা রকম দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি যে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের সহাবস্থান, যা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই ফল উৎসব তারই একটি অংশ। আমি খুবই আনন্দিত যে, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপলব্ধির এই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নতুন যারা আসবে, তারাও যেন এই ধারা অব্যাহত রাখে।

তিনি আরও বলেন, আজকের আমন্ত্রিত অতিথি হচ্ছে সাধারণ শিক্ষার্থী। এ আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শুধু আদর্শিক সহযোদ্ধাদের নিয়ে নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পথ চলতে অঙ্গীকারাবদ্ধ। আমি বিশ্বাস করি এ ধরনের সামাজিক আয়োজন আরও বৃদ্ধি পাবে।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম যাতে বজায় থাকে, সেটির দিকে লক্ষ্য রেখে আমরা সবসময় কর্মসূচি প্রণয়ন করি। আমরা তারই ধারাবাহিকতায় আজকের ফল উৎসবটি আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন যারা আছে, তাদের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্য, সেটিকে বৃদ্ধি করার জন্যই আমাদের মূলত এই ফল উৎসবের আয়োজন।

জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন বলেন, আমরা দেখতে পাচ্ছি যে, এখানে তারা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদেরকে বরণ করে নিচ্ছে, সুন্দর করে আতিথেয়তা দেখাচ্ছে। এরকম সহাবস্থানের রাজনীতির জন্য সাধুবাদ জানাই এবং প্রশংসা করছি।

উৎসব সম্পর্কে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, আমরা যারা নতুন এসেছি আমাদের জন্য আয়োজনটি খুবই ইন্টারেস্টিং, ভবিষ্যতে এরকম আরো কিছু আশা করছি তাদের কাছ থেকে এবং তাদেরকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস

শেখ পরিবারের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট

মেধা, নৈতিকতা ও প্রযুক্তির দক্ষতায় নিজেকে গড়ে তুলতে হবে: শিবির সেক্রেটারি

বাউবি শিক্ষক ফোরামের সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে হালিম পাটোয়ারী সভাপতি, মাহমুদা আক্তার সম্পাদক

বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবিকে দেখতে চান উপাচার্য