হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতির ‘জনতার জুলাই’ বই প্রকাশিত

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জুলাই আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব তারেক মনোয়ারের লেখা ‘জনতার জুলাই’ নামে একটি বই প্রকাশিত হয়েছে।

রোববার ছাত্রশিবিরের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ও শাখা সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

বই প্রকাশনা অনুষ্ঠানে তারেক মনোয়ার বলেন, “জুলাই আন্দোলন ছাত্র-জনতা থেকে শুরু করে পথশিশু পর্যন্ত সবার। এই আন্দোলনের কৃতিত্ব কারও একার নয়। বইটিতে আমি সবার অবদান তুলে ধরার চেষ্টা করেছি।”

তিনি বলেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। আন্দোলনে তাদের ভূমিকা ও অবদান তুলে ধরতেই ‘জনতার জুলাই’ বইটি লেখা হয়েছে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ও শাখা সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত