হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন

প্রতিনিধি, জবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা, ’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক রিকশাচালক বরগুনার বাসিন্দা এবং মনির নামে নিজের পরিচয় দেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে তার কোনো ধরণের সম্পৃক্ততা আছে কি না তা জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচির প্রতিবাদে গতকাল থেকেই আমরা ক্যাম্পাস ও আশপাশে অবস্থান করছি। আজ দুপুরের দিকে এক রিকশাচালক যাচ্ছিলো। আমরা তাকে ধরে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, 'ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকে পরে হয়তো মারধর করেছে। এখন ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।'

সুস্থ হলে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা।

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত