হোম > শিক্ষা > ক্যাম্পাস

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাবিবুল্যাহ মাহামুদ এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন এবং পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ২০ হাজার ২১৪ জন। এছাড়া চূড়ান্ত পরীক্ষায় ৪০ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর মধ্যে ২৭ হাজার ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সে অনুযায়ী পরীক্ষায় পাসের হার শতকরা ৬৬ দশমিক ৭৩ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী।

তিনি আরও জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন ‘A-’, ১৭০ জন ‘B+’, ২ হাজার ৬৭১ জন ‘B’, ৮,৭৬০ জন ‘B-’, ১০ হাজার ৪২ জন ‘C+’, ৪ হাজার ৭৭৩ জন ‘C’ এবং ৫৯১ জন ‘C-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষার্থীরা ফল result.bou.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন। এছাড়া এসএমএসের মাধ্যমেও চূড়ান্ত ফল পাওয়া যাবে।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ