হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবি প্রেসক্লাবের সভাপতি মাহিন, সম্পাদক মিশন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

এতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিবেদক মারুফ হোসেন মিশনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সহসাধারণ সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম (দৈনিক দিনকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েব (দৈনিক বণিক বার্তা) ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি পরশ (দৈনিক যায়যায়দিন)।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির খান তরুণ (এডুকেশন টাইমস), ফাহিমা করিম বন্যা (দৈনিক মানবিক বাংলাদেশ) ও মীর তুহিন (দৈনিক ভোরের ডাক)।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের জামিল।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

এমএস

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা