হোম > শিক্ষা > ক্যাম্পাস

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে মাতম

প্রতিনিধি, নোবিপ্রবি

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এই হৃদয়বিদারক তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদার ভাই জানান, মার্কিন পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, এক সন্দেহভাজন ব্যক্তির বাসভবন থেকে উদ্ধারকৃত রক্তের নমুনা ও মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে সেটি নাহিদা বৃষ্টির বলে শনাক্ত হয়েছে। তবে তার দেহের পূর্ণাঙ্গ অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু জানায়নি।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নোবিপ্রবি থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (USF) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত ১৬ এপ্রিল আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের টাম্পার বাসায় শেষবারের মতো দেখা গিয়েছিল নাহিদাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত এই অভিযুক্তের বাসা থেকেই নাহিদার লাশের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এর আগে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন খণ্ডিত ও বীভৎস মরদেহ উদ্ধারের ঘটনা পুরো বাংলাদেশি কমিউনিটি এবং নোবিপ্রবি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত

জবিতে ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ ব্যানারে বানান ভুল, দায়সারা উত্তর প্রশাসনের