হোম > শিক্ষা > ক্যাম্পাস

আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম

নবীনবরণ অনুষ্ঠানে শাবিপ্রবি উপাচার্য

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য বলেছেন, আমার কাছে আলাদিনের চেরাগ থাকলে মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য আট-দশটি আবাসিক হল বানাতাম।

রোববার বিকালে কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় আক্ষেপ প্রকাশ করে উপাচার্য বলেন, ছেলেরা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু মেয়েদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুরোপুরি আবাসিক না হওয়ায় ইচ্ছা থাকলেও সব শিক্ষার্থীকে হলে রাখা সম্ভব হচ্ছে না।

এ সময় তিনি বলেন, শিক্ষকদের জন্য নির্মাণাধীন ১১ তলাবিশিষ্ট শিক্ষক কোয়ার্টারের কাজ শেষ হলে সেটি সাময়িকভাবে নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হবে। এখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্রী হলের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। যেন শিক্ষাজীবন দ্রুত চাকরি, উদ্যোক্তা হওয়া কিংবা অন্য কোনো পেশায় প্রতিষ্ঠিত হয়ে নিজেদের সফল হিসেবে গড়তে পারে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফাতেমা খাতুন, সাবেক বিভাগীয় প্রধান ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, কম্পিউটার এবং ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ