হোম > শিক্ষা > ক্যাম্পাস

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি সাদা দলের দোয়া মাহফিল

প্রতিনিধি, ঢাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুফতি নাজির আহমদ।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থরাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ দিনের স্থগিতাদেশ শেষ হয়নি পাঁচ মাসেও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ঢাবিতে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ-আরাফাত

ফেসবুকে প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার পেলেন চবির ৬ শিক্ষক

ঢাবিতে জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান চায় ছাত্রদল

বিদ্যুৎহীন হলে জেনারেটর, পানি ও খাবার পৌঁছে দিল ডাকসু

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

মালিবাগে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত অন্তত ৩