হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভিপি নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই: সাদিক

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ভিপি হিসেবে নয়, জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চাই। ডাকসুতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবো। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে তৈরি করব। শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। নারীদের নিরাপত্তা থাকবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। জুলাই আন্দোলনে অনেক সহযোদ্ধা ছিল, একসঙ্গে যারা নির্বাচন করেছি তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা। আমাদের যেকোনো ভুল সিদ্ধান্তে তারা ধরিয়ে দেবে আশা করি।

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চবিতে নতুন শাটল ট্রেন উদ্বোধন

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর

নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন

পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী

সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে অধ্যাপক শরিফুল হুদা