হোম > শিক্ষা > ক্যাম্পাস

বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমেই মিলবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ

জবি উপাচার্য

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম মন্তব্য করেছেন যে, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে একটি বৈষম্যহীন সমাজ কাঠামো গড়ে তোলার মধ্যে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমেই শহীদদের লালিত স্বপ্ন পূরণ করা সম্ভব।

রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বৈষম্যহীন বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে উপাচার্য বলেন, ‘একটি বৈষম্যহীন সমাজ এবং বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ হবে। বাংলাদেশ একটু একটু করে সেদিকেই এগিয়ে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশ গড়তে আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি।’

এর আগে, এদিন সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প