হোম > শিক্ষা > ক্যাম্পাস

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

প্রতিনিধি, ইবি

মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা। গত মঙ্গলবার ও বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হয় এই উৎসব।

সরেজমিনে দেখা যায়, সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’

মেহেদী নিতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন, ভেতরের পরিবেশ বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমিও সবার মতো মেহেদী নিতে এসেছি।

ইবি ছাত্রী সংস্থা সভানেত্রী ইয়াসমিন আক্তার আমার দেশকে বলেন, নারী শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। শুধু ছাত্রীদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, সেটা তারা জানুক।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আমলে বড় পরিসরে এভাবে কার্যক্রম চালাতে পারিনি। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে নারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, সাড়া পেলে এ ধরনের আয়োজন আরো করব ।

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে নিয়ে নির্যাতনের অভিযোগ