হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনই হবে শহীদদের প্রতি প্রকৃত সম্মান

আতিকুর রহমান নগরী

মহান বিজয় দিবস উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের সেই বীর শহীদদের, যাদের ত্যাগ ও আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ যা এযাবৎ কালের সর্বোচ্চ অর্জন। এই বিজয় কেবল একটি ভূখণ্ডের মুক্তি নয়, এটি ছিল শাসন, শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি জাতির অদম্য সংগ্রামের চূড়ান্ত পরিণতি।

মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে মানবিকতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার মূল্যবোধ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হলো সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে, গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপদানের মাধ্যমে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ন্যায্য রাষ্ট্র গড়ে তোলা। দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসাই হবে শহীদদের প্রতি আমাদের প্রকৃত সম্মান।

মহান বিজয় দিবসে আমরা শপথ নেই, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, মর্যাদাপূর্ণ বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করব।

মো. আলাউদ্দীন মহসিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি