হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা, জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত শিক্ষার্থী মোহা. আসাদুল আলম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (রেজিস্ট্রেশন নং: ২০২২৩৭৫৬৭১৩, ক্লাস রোল: ২১০৭) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ছাত্র। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।

উক্ত অফিস আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগসহ প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

ঢাবির একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ২

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় কলেজ ছাত্রশিবিরের প্রতিবাদ

ক্যাম্পাস সাংবাদিকেরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ