হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় পলিটেকনিক বিতর্ক উৎসবে উখিয়ার ফাহিম দেশসেরা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত বড় পরিসরের বিতর্ক উৎসবে দেশসেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন উখিয়ার মাশরাফুল ইসলাম ফাহিম।

ডিবেট বাংলাদেশের উদ্যোগে এবং ডুয়েট ডিবেটিং সোসাইটির সহযোগিতায় গতকাল ১৪ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফাহিমের হাতে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার তুলে দেওয়া হয়।

ফাহিম অধ্যয়নরত সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটসহ প্রতিযোগিতায় ২২টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ১৬টি কলেজ অংশ নেয়। সব বিতার্কিককে পেছনে ফেলে ২৩৩ নম্বর পেয়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী।

নিজের অর্জনে উচ্ছ্বসিত ফাহিম ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ে সবার দোয়া চেয়েছেন।

ফাহিমের জন্ম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ফরহাদ, পেশায় একজন ব্যবসায়ী এবং মা আয়েশা সুলতানা গৃহিণী।

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়

পার্সোনাল ব্র্যান্ডিং: নিজেকে চেনানোর বিজ্ঞান