হোম > শিক্ষা > ক্যাম্পাস

পরীক্ষার্থীদের ভোগান্তি কমাবে ‘এক্সাম হল ফাইন্ডার’ অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর প্রচেষ্টায় তৈরি হয়েছে ‘এক্সাম হল ফাইন্ডার’ ওয়েব অ্যাপ। এটি মূলত ভর্তি পরীক্ষার্থীদের হল খুঁজে বের করার কাজ সহজ করে দেয়।

এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হাওলাদার। তার সঙ্গে কাজ করেছেন মুহাম্মদ ইশমামুল হক (দ্বিতীয় বর্ষ) এবং মো. আসিফুজ্জামান (প্রথম বর্ষ)। তাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন। ‘এক্সাম হল ফাইন্ডার’ ওয়েব অ্যাপসটি ব্যবহার খুব সহজ।

পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর দিয়ে অনলাইনে সার্চ করলেই নির্ধারিত পরীক্ষার হলের সঠিক অবস্থান জানতে পারবেন। শুধু তা-ই নয়, গুগল ম্যাপের মাধ্যমে সেই অবস্থানে পৌঁছানোর সহজ রাস্তা দেখিয়ে দেয় এটি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের সম্পূর্ণ মানচিত্র ডিজিটাল আকারে এতে যুক্ত করা হয়েছে।

ফলে পরীক্ষার্থীরা সময় বাঁচিয়ে দুশ্চিন্তামুক্তভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবেও বাকৃবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য ‘এক্সাম হল ফাইন্ডার’ ওয়েব অ্যাপটি আরো আধুনিক করা হয়েছে এবং ডেটাবেস আপডেট করা হয়েছে। এটি মোবাইল বা ল্যাপটপ দিয়ে সরাসরি ব্যবহার করা যায়। গুগল ম্যাপের সেবাটি অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এর ফলে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমেই গুগল ম্যাপের নির্দেশনা ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। ফলে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। নিজেই সহজে গন্তব্য খুঁজে পায়।

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ