হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হলেন প্রফেসর ড. সিরাজুল ইসলাম

আতিকুর রহমান নগরী

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিরাজুল ইসলাম আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন।

বুধবার আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ) স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। কার্যাদেশ অনুসারে ড. সিরাজ আগামী ২৬ জুলাই, ২০২৫ থেকে তার কার্যদিবস শুরু করবেন।

প্রফেসর ড. সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে ফরিদপুর জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব পরীক্ষাতেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

তিনি ব্যাবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করায় ভাইস-চ্যান্সেলর স্বর্ন পদক লাভ করেন। ড. সিরাজ ইসলামিক ফাইন্যান্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার ৪৪ টিরও বেশি গবেষণা পত্র দেশী-বিদেশী জার্নালে প্রকাশিত হয়।

প্রফেসর ড. সিরাজুল ইসলাম ২৪ বছর শিক্ষকতা জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর , বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, হল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, সদস্য ফাইন্যান্স কমিটি ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় কলেজ ছাত্রশিবিরের প্রতিবাদ

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ

কোডার্সট্রাস্ট ও ইউপিসের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

হাদি হত্যার বিচারে সরকারের সদিচ্ছা প্রয়োজন: জাবের

স্বেচ্ছাচারিতার অভিযোগে ৯ ঘণ্টা ধরে তালাবদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবি

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ