হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, জাবি

ছাত্র শিবিরের কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং সংগঠনটির গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ সংঘটনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক হুমায়ন হাবীব হিরণ, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ বলেন, “ছাত্র শিবিরের এক নেতা আমাদের এক বোনকে ধর্ষণ ও ভ্রূণ হত্যা করে অপহরণের নাটক সাজিয়েছে। অতীতেও তারা গুমের নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে। আমাদের ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে যাতে তারা এমন অপকর্ম না করতে পারে। বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তি সব সময়ই দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, যা আমাদের ছাত্র সমাজকে রুখে দিতে হবে। ”

শাখা ছাত্রদলের আহবায়ক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর বলেন “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে ঐক্য, সহাবস্থান ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ইসলামী ছাত্রশিবির বিএনপি ও ছাত্রদলকে ঘিরে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে সেই পরিবেশ ক্ষুণ্ন করছে। তারা গুমের নাটক করে সরকারের উপর দায় চাপাতে চাচ্ছে।

তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সকল ছাত্রসংগঠনের দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ করা উচিত। অপপ্রচার, বিভ্রান্তি ও সংঘাতের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি করতে হবে।”

বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নারী নির্যাতনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

ফুটবল উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চবি ছাত্রদল সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

হাদি হত্যার রহস্যকে ‘পলিটিক্যাল টুল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: আম্মার