হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান

জাবি প্রতিনিধি

বামে সভাপতি পদে নির্বাচিত আমার দেশের প্রতিনিধি এস এম তাওহীদ ও ডানে সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ওসমান সরদার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আমার দেশের প্রতিনিধি এস এম তাওহীদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ওসমান সরদার নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এই ফলাফল ঘোষণা করেন। ভোট প্রদান কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক খোলা কাগজের শাহরিয়ার আলম, যুগ্ম- সম্পাদক স্টার নিউজের আহসান হাবীব, কোষাধ্যক্ষ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক বাংলাদেশ গার্ডিয়ানের রবিউল ইসলাম, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আমাদের সময়ের আলী হাসান মর্তূজা এবং কার্যকরী সদস্য পদে দৈনিক যুগান্তরের রাশেদুল ইসলাম ও দৈনিক অর্থনীতির কাগজের মো. নিশান খান নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’

এ সময় সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু ও সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান, নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত