হোম > শিক্ষা > ক্যাম্পাস

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

প্রতিনিধি, রাবি

আর্জেন্টিনা ম্যাচ জিতলে মাথা ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ব্রাজিল সমর্থক। অবশেষে নিজের দেওয়া সেই কথা রেখেই সবার সামনে মাথা ন্যাড়া করলেন তিনি।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে পূর্বঘোষণা অনুযায়ী মাথা ন্যাড়া করেন ব্রাজিলের কট্টর সমর্থক জালাল ফরহাজী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ ও হাস্যরসের সৃষ্টি হয়।

জালাল ফরহাজী জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা জয়ী হলে মাথা ন্যাড়া করবেন।

মাথা ন্যাড়া করার সময় তিনি বলেন, “আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক। গতকালের খেলায় অস্ট্রিয়ার সমর্থন করেছিলাম। কথা দিয়েছিলাম, অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনা জিতলে আমি নেড়া হব। যেহেতু কথা দিয়েছি, তাই কথা রাখছি।”

হাস্যরসের ছলে তিনি আরও বলেন, “নেড়া হওয়ার ঘোষণা দেওয়ার আগে বলা উচিত ছিল, মেসিকে বাদ দিয়ে আর্জেন্টিনা জিতলে নেড়া হব। তাহলে আজ হয়তো নেড়া হতে হতো না। তবে কথা দিয়েছি, তাই তা পালন করছি।”

জালালের মাথা ন্যাড়া করে দেন তার বন্ধু ও আর্জেন্টিনা সমর্থক জাহিদ হাসান। তিনি বলেন, “সে আমার ছোট ভাইয়ের মতো। সে ব্রাজিলের সমর্থক আর আমি আর্জেন্টিনার। সে যে কথা দেয়, তা রাখে। আজও সে তার কথা রেখেছে।”

আর্জেন্টিনার আরেক সমর্থক আলামিন রিজভী বলেন, “সে ম্যাচের আগে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে আর্জেন্টিনা জিতলে নেড়া হবে। আজ সে স্বেচ্ছায় নিজের ঘোষণা বাস্তবায়ন করেছে। কথা রাখার জন্য তাকে ধন্যবাদ জানাই।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে বন্ধুত্বপূর্ণ ক্রীড়া-সংস্কৃতির অংশ হিসেবে দেখেছেন। ফুটবলপ্রেমীদের এমন মজার বাজি ও প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি