হোম > শিক্ষা > ক্যাম্পাস

হঠাৎ জ্বর, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঢাবি শিক্ষার্থীর

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী ও হল সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদুল ইসলাম মুরাদ। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

রোববার সকাল ৯টায় শহীদুল্লাহ হল মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হলের শিক্ষার্থী, সহপাঠী, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছে। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়েছি।’

মুরাদের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ হলে শোকের ছায়া নেমে এসেছে। স্নাতক শেষ করার আগেই তার মৃত্যুতে সহপাঠী ও হলের শিক্ষার্থীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

এদিকে মুরাদের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রোববার দেওয়া এক শোকবার্তায় ডাকসু জানায়, রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ জ্বরে আক্রান্ত অবস্থায় ইন্তেকাল করেছেন।

শোকবার্তায় ডাকসুর পক্ষ থেকে মুরাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

‘চাঁদা না দিলেই লুটপাট, এভাবে দেশ চলতে পারে না’

১৮ হাজার শিক্ষার্থীর জন্য একটি ক্যাফেটেরিয়া, তাও নিম্নমানের

শাবিপ্রবিতে কমিটি চেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

উপাচার্য পুনর্বহালের দাবিতে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

জবি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নতুন কমিটি গঠিত

সারাদিনই অপরিচিত অনেক নম্বর থেকে ফোন আসছে: অপ্রতিমের বাবা

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা