হোম > শিক্ষা > ক্যাম্পাস

মুখোমুখি সংঘর্ষে বাস ও ইবি শিক্ষকদের কোস্টার

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী একটি কোস্টার বাসের সাথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী রূপসা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টা নাগাদ কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ট্রিপ আনার পথে রূপসা পরিবহনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হলেও এখনো পর্যন্ত কেউ নিহত হননি।

জানা গেছে, শিক্ষকবাহী কোস্টার সকাল ১০টায় নিয়ম অনুযায়ী কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ১১ মাইল নামক স্থানের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখে যাত্রীবাহী রূপসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। বাসটি একটি ব্যাটারি চালিত ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডান দিক থেকে আসা শিক্ষকবাহী কোস্টারের সাথে সংঘর্ষ ঘটায়। ঘটনার পরই বাস চালক পালিয়ে যায়।

দুর্ঘটনায় কোস্টারে থাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বুকে এবং হাতে আঘাত প্রাপ্ত হয়েছেন এবং কোস্টার চালক নজরুল ইসলাম হাত ভেঙে আহত হয়েছেন। পেছনে থাকা শিক্ষার্থীদের বহনকারী বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা দ্রুতই আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পরই আমি ঘটনাস্থলে যাই এবং আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাই। শিক্ষক যারা আহত হয়েছিলেন তারা আপাতত বাড়িতে আছেন এবং আমাদের যে কোস্টার চালক আঘাত প্রাপ্ত হয়েছেন তার চিকিৎসা ইতোমধ্যেই শুরু হয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের হাইওয়ে পুলিশের সহকর্মীরা কাজ শুরু করেছে। দূর্ঘটনা কবলিত বাস দুটো উদ্ধার করে যাত্রীবাহী বাসটি থানায় নিয়ে আসা হয়েছে আর বিশ্ববিদ্যালয়ের কোস্টারটি গ্যারেজে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন,"বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে মামলাও করতে পারবেন, মীমাংসাও করতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চাইবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ নিবো।

চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে ঢাবিতে পথনাটক

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা