হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে কেন চাকরি মেলার আয়োজন, জানালেন সাদিক কায়েম

আমার দেশ অনলাইন

দেশে বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ চাকরি মেলা নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ডাকসু ও কনফুসিয়াস ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই মেলায় ৩০ থেকে ৪০টি শীর্ষস্থানীয় চীনা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় শিক্ষার্থীদের জন্য প্রায় ৪৩০টি চাকরির সুযোগ রাখা হয়।

সাদিক কায়েম বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান প্রদানে সরকার ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জায়গা থেকেই ডাকসু নিজের দায়িত্ববোধ থেকে এই জব ফেয়ারের আয়োজন করেছে। সম্প্রতি ডাকসু নেতাদের চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে আমরা শুধু আনন্দ-ফুর্তি করিনি, বরং চীনের বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক (পিপল-টু-পিপল কানেক্ট) কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়ে কাজ করেছি।’

তিনি আরও জানান, চীন থেকে ফিরে আসার পর চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই জব ফেয়ারের প্রস্তাব দেওয়া হয়। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদকের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফলভাবে রূপ নিয়েছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বড় পরিসরে আর কখনো কোনো জব ফেয়ার অনুষ্ঠিত হয়নি জানিয়ে সাদিক কায়েম বলেন, এবারের মেলায় ৩১টি বড় চীনা প্রযুক্তি ও অন্যান্য কোম্পানি অংশ নিয়েছে এবং চার শতাধিক চাকরির সুযোগ তৈরি হয়েছে।

মেলায় হাজার হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং প্রাথমিকভাবে চার শতাধিক প্রার্থীর সিভি গ্রহণ করা হয়। যোগ্য প্রার্থীদের পর্যায়ক্রমে বিভিন্ন কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে বলে আয়োজক ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো আশ্বস্ত করেছে।

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদের দরজায় ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ খোদাই

পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু, চলবে ১৩টি রুটে

কাচালং নদীতে বালু উত্তোলন, বিএনপি সভাপতিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অপারেশন সিন্দুর নিয়ে তৈরি ডকুমেন্টারিতে ইতিহাস বিকৃতি করেছে ভারত

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

বরখাস্ত ফিফা কর্মকর্তা

নবাবগঞ্জে ৬১০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

গল টেস্টে হারের শঙ্কায় শ্রীলঙ্কা