হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য

প্রতিনিধি, জবি

ছবি: আমার দেশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেছেন, ‘বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানের প্রেক্ষিতে জবি প্রশাসনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দু’আ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সফল নেত্রী। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় যতদিন বিদ্যমান থাকবে, আমরা তাঁর প্রতিষ্ঠাতার মর্যাদাকে আমাদের মণিকোঠায় ধারণ করে রাখবো। জাতির জন্য তাঁর যে অবদান, তা অনস্বীকার্য। আমরা আশা করি, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে আসবেন।'

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন বলেন, 'বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন— এই কামনা করছি।'

সংক্ষিপ্ত আলোচনার সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। দু’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মোঃ ছালাহ্‌ উদ্দিন।

এসময় মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, দপ্তর প্রধানরা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিক প্রতিনিধিসহ অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল