হোম > শিক্ষা > ক্যাম্পাস

এমআইএসটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)তে এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

”এমআইএসটি এনভাইরনমেন্ট ফেস্ট ২০২৫” নামে ২৮-২৯ জুন অনুষ্ঠানের আয়োজন করে। যার প্রতিপাদ্য বিষয় ছিল “প্লাস্টিক দূষণ রোধ”।

প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন, নিবন্ধন রচনা, পরিবশে নিয়ে রচনা লেখা অনুষ্ঠিত হয়।

যা শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা মোকাবেলায় তাদের সৃজনশীল ধারণা উপস্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজ রবিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের ( আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি