হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাকসুর ভোট পুনরায় হাতে গণনার দাবি উমামা ফাতেমার

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট পুনরায় ‘ম্যানুয়ালি’ গণনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

এছাড়াও শিক্ষার্থীদের কাছে ভোটারদের তালিকার কপি এবং সিসিটিভি ফুটেজ উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার বরাবর এমন আবেদন জমা দেন।

আবেদনপত্রে উমামা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের নির্বাচন-কেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।

আবেদনপত্রে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে উমামা ফাতেমা, সদস্য প্রার্থী নওরিন সুলতানা তমা স্বাক্ষর করেন।

স্বর্ণজয়ের লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা

পাকিস্তানের ১৩৩ এর জবাবে ইংল্যান্ড ৪৫৩

ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি

খুলশীতে ৮ তলা ভবনে অভিযান, ৬৩ বিদেশি আটক

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

প্যারিসের রাতে ৬ গোলের রাজকীয় তান্ডব

গানার-অলরেড বিজয় কেতন

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক