হোম > ফিচার > ক্যাম্পাস

নর্থ সাউথের বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান আজিজ আল কায়সার

আতিকুর রহমান নগরী

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আজিজ আল কায়সার। তিনি বিদায়ী চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আজ (শনিবার) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জনাব আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি প্রয়াত জনাব এম. এ. হাশেমের পুত্র, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য। বাবার দেখানো পথ অনুসরণ করে আজিজ আল কায়সারও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। জনাব আজিজ আল কায়সার বর্তমানে সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আজিজ আল কায়সার বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি অনেক দূর এগিয়েছে। এটি সম্ভব হয়েছে সবার কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে। আমি এই প্রতিষ্ঠানকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। যেন এটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে।”

নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “আমি জনাব আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি বোর্ডের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে সবসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে এনএসইউ আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এটি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান