হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে পাকিস্তান হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর

প্রতিনিধি, রাবি

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) তাঁরা রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ও সে লক্ষ্যে চলমান কর্মসূচির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানান।

এছাড়া প্রতিনিধিদলটি আজ পাকিস্তান সরকার প্রদত্ত আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। এদিন বেলা ১১টা থেকে রাবি সিনেট ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় চার শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেয়।

সাক্ষাতকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আনোয়ার হোসেন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলেপমেন্ট বিভাগের প্রফেসর মো. নুরুজ্জামান হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুকে মন্তব্যে, ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

এআই দিয়ে মুসলিম ব্রাদারহুড ও সুদানকে টার্গেট, আমিরাতের বিরুদ্ধে অভিযোগ

৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান

আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ নিখোঁজ ৪

সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতি ও ইরানের সঙ্গে সম্পর্ক—উভয় সংকটে পাকিস্তান

খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

বিহারের বন্যা সামলাতে ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা, প্লাবিত চাঁপাইনবাবগঞ্জ