হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ প্রধান ফটকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করে প্রক্টোরিয়াল টিম। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে আমাদের লিগাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, যদি কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে অথবা তার কাছে কোনো অবৈধ কিছু পাওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর যদি হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ ঘটে, সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে। এখানে দুইভাবে বিষয়টি সমাধান করা যায়—প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে; দ্বিতীয়ত, পুলিশের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি

ইনোভেশন বাংলাদেশ ফেয়ারে হাবিপ্রবির উদ্ভাবিত ১২ পণ্য

চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ

মৌখিক নম্বর বাড়িয়ে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা চলছে: শিবির সভাপতি

অধ্যাদেশ বাতিল করে আগের মতো গুম-খুনের রাজনীতি চায় বিএনপি: বিরোধীদলীয় হুইপ