হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপে রুয়েট ছাত্রলীগ নেতাকে থানায় সোপর্দ

রাজশাহী অফিস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে আসলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। পরে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশেল কাছে হস্তান্তর করে।

রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবেন না। এ ছাড়া অভিযুক্তদের পাশাপাশি যে-সব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি যাচাই করে দেখা হচ্ছে।

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে নিয়ে নির্যাতনের অভিযোগ

সিটের দাবিতে আন্দোলনে ঢাবির নবীন শিক্ষার্থীরা, গণস্বাক্ষর কর্মসূচি

কুবিতে মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টসহ নানা দাবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে আরিফ ও ইব্রাহিম